সারাদেশ

নোয়াখালিতে আরও ৬০ জন শনাক্ত

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৬৪৫ জনে।

এ ছাড়া জেলায় কোভিড-১৯–এ আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১২৭ জনের।

সোমবার (১৪ জুন) সকালে নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ২৮৭ জনের নমুনা পরীক্ষায় ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে নোয়াখালী সদরের ২৬ জন, বেগমগঞ্জের ১২ জন, সুবর্ণচরের একজন, সোনাইমুড়ীর ১২ জন, চাটখিলের দুজন, সেনবাগের চারজন, কোম্পানীগঞ্জের একজন ও কবিরহাটের তিনজন রয়েছেন।

এ দিকে করোনা সংক্রমণ প্রতিরোধে নোয়াখালীর পৌরসভা ও সদর উপজেলার ছয়টি ইউনিয়নে চলমান লকডাউনের সময়সীমা ১৮ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

সান নিউজ/জেআই/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা