ছবি: সংগৃহীত
শিক্ষা
শিক্ষার্থী বহিষ্কার

নোয়াখালিতে ২ শিক্ষককে অব্যাহতি

জেলা প্রতিনিধি: নোয়াখালির চাটখিলে পরীক্ষায় নকল করার অভিযোগে এক শিক্ষার্থীকে বহিষ্কার এবং ডিউটিরত ২ শিক্ষককে অব্যাহতি দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন: অন্ধকার কাটিয়ে শোক হোক শক্তি

বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার চাটখিল কামিল মাদরাসা কেন্দ্রে অভিযান চালান ভারপ্রাপ্ত ইউএনও, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল রায়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ফাইনাল পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনে গিয়ে ভারপ্রাপ্ত ইউএনও ও উপজেলা কমিশনার নকল করা অবস্থায় খোয়াজের বিটি ফাজিল মাদরাসার এক শিক্ষার্থীকে হাতে-নাতে ধরে বহিষ্কার করেন।

আরও পড়ুন: দক্ষিণ কোরিয়া যাচ্ছেন ২০ শিক্ষক-কর্মকর্তা

তাছাড়াও দায়িত্বে অবহেলার অভিযোগে চাটখিল কামিল মাদরাসার সহকারী অধ্যাপক ফয়সাল আহমেদ, মল্লিকা দীঘির পাড় ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক জহির উদ্দিন তাদের ২জনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে উজ্জ্বল রায় জানান, ওয়াশরুমে গিয়ে আমি প্রথমে নামসহ একটি বই দেখতে পাই। রুমে গিয়ে ঐ শিক্ষার্থীকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে বইটি সে সেখানে রাখার কথা স্বীকার করে।

আরও পড়ুন: মাধ্যমিকের ১৭ শিক্ষককে অব্যাহতি

সে সময় তার কাছ থেকে বইয়ের ছেড়া অংশের উত্তরপত্র পাওয়া গেলে তাকে বহিষ্কার করা হয়। ঐ সময় কক্ষে থাকা ২ শিক্ষক দায়িত্ব পালনে অবহেলা করায় তাদেরকেও অব্যাহতি দেওয়া হয়।

সান নিউজ/এএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট

নোয়াখালীর সদর উপজেলায় সেনাবাহিনীর পরিচয় দিয়ে এক আবুধাবি প্রবাসীর বাড়িতে দুর্ধ...

ইনডোর প্লান্টঃ শখ থেকে উদ্যোক্তা, মাসে আয় ২ লাখ! 

করোনাকালে গাছের সাথে সখ্যতা। কোভিড আক্রান্ত হয়ে যখন সবাইকে ছাড়া একা থাকতে হয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা