সারাদেশ

গোপালগঞ্জে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ: “অনলাইনে খাজনা দেব, ঘরে বসেই সেবা পাব” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে গোপালগঞ্জে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক শাহিদা সুলতানা এই কর্মসূচির উদ্বোধন করেন । রোববার (৬ জুন) সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসক শাহিদা সুলতানা এ কর্মসূচির উদ্বোধন করেন ।

গোপালগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের আয়োজনে অফিস চত্বরে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ ওসমান গণি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুর রহমান, নির্বাহী ম্যাজিস্টেস্ট্রট মোঃ মামুন খান, মোঃ ইউসুফ হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, সেবা প্রত্যাশী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভূমি সেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়া ও ডিজিটাল ভূমি সেবা সমূহে জনগণকে উদবুদ্ধ ও আগ্রহী করা এবং ডিজিটাল সেবা সমূহের সুবিধা ভূমি মালিকদের জানানোর জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচি ৬ জুন থেকে ১০ জুন পর্যন্ত চলবে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা