সারাদেশ

মৌলভীবাজারে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান 

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা সদরে অপরাধ নিয়ন্ত্রণে কাগজপত্র বিহীন ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ।

শনিবার (৫ জুন) সন্ধ্যা থেকে শহরের বিভিন্ন পয়েন্টে এ বিশেষ অভিযান চালানো হয়।

মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া সংবাদকর্মীদের বলেন, যেসব মোটরসাইকেলে কোন কাগজপত্র নেই সেগুলো আটক এবং প্রয়োজনীয় কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকা যানবাহন চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন- শহরে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মৌলভীবাজার সদর ট্রাফিক পুলিশের সার্জেন্ট কুতুব উদ্দিন বলেন, এ অভিযানে ৪০টি মামলা হয়েছে এবং বিআরটিএ এর কাগজপত্র বিহীন মোটর সাইকেল আটক করা হয়েছে। চালক বৈধ কাগজ পত্র দেখাতে পারলে সেগুলো ছেড়ে দেয়া হচ্ছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা