সারাদেশ

প্রেমিকার সঙ্গে বিয়ে না দেয়ায় প্রেমিকের আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পছন্দের মেয়ের সঙ্গে বিয়েতে সম্মতি না দেয়ায় এক প্রেমিক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। প্রেমিক যুবকের নাম আশরাফুল ইসলাম (১৯)। শনিবার (৫ জুন) রাতে উপজেলার বড়তল্লা গ্রামে এ ঘটনা ঘটে।

আশরাফুল ইসলাম ওই গ্রামের আব্দুর রউফ মিয়ার ছেলে। নিহত যুবক পেশায় ব্যাটারি চালিত অটোরিকশা চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার অটোরিকশা চালিয়ে সন্ধ্যায় বাড়ি ফেরেন আশরাফুল ইসলাম। বাড়িতে এসে বাবাকে একটি মেয়ের সঙ্গে তার সম্পর্কের কথা জানিয়ে বিয়ের কথা বলেন। এ বিয়েতে অসম্মতি জানালে রাগ করে নিজের ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন। রাতে স্বজনরা অনেক ডাকাডাকি করলেও দরজা না খোলায় জানালার ছিদ্র দিয়ে আশরাফুলের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা