সারাদেশ

জেলের জালে বিশালাকার বাঘাইড়

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়ার পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলের জালে ধরা পড়েছে ২১ কেজি ওজনের এক বাঘাইড়। মাছটি বিক্রি হয়েছে ২২ হাজার ৫০ টাকায়।

রোববার (৬ জুন) সকাল ৭টার দিকে দৌলতদিয়ার পদ্মা ও যমুনা নদীর মাঝামাঝি এলাকার কুশাহাটা থেকে রাজবাড়ীর বানীবহ এলাকার জেলে আশরাফ প্রামাণিকের জালে মাছটি ধরা পড়ে।

আশরাফ প্রামাণিকের ছেলে সাদ্দাম প্রামাণিক বলেন, গত শনিবার দিবাগত রাতে বাবার সঙ্গে পদ্মায় মাছ ধরতে নদীতে নামি। রাতে কোনো মাছের দেখা না পাওয়ায় বাড়ি ফিরে যাওয়ার মুহূর্তে রোববার ভোরে জালে জোরে একটা টান অনুভব করি। সে সময় বুঝতে পারি জালে বড় কোনো মাছ ধরা পড়েছে।

পরে সময় নিয়ে জাল তুলে দেখি বড়সড় একটি বাগাইড় মাছ। দৌলতদিয়ার আড়তে নিলে মাছটির ওজন হয় ২১ কেজি হয়। মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা ১হাজার ৫০ টাকা কেজি দরে ২১ হাজার ৫০ টাকায় মাছটি কিনে নেন।

জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল জানান, বর্তমানে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলেদের জালে ধরা পড়ছে বড় আকৃতির বাঘাইড় মাছ বলেও জানিয়েছেন তিনি।

সান নিউজ/ এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

জোড়া গোল করেই পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। প্রত্যাবর্...

আকস্মিক বন্যার পর ফিরছে স্বাভাবিকতা

দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যা, ভারী বৃ...

ভিটামিন ডি ঘাটতি কমাবে মাশরুম

শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি পূরণে শুধু সূর্যের আলো নয়, খাবারের মাধ্যমেও প্রয়োজন...

ফাইনালের আগে সতীর্থদের উপহার দেন মেসি

বিশ্বকাপ জয়ের স্মৃতি ধরে রাখতে সতীর্থদের জন্য বিশেষ উপহার দিয়েছিলেন আর্জেন্টি...

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা