সারাদেশ

রাজশাহী মেডিকেলে আরও ৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : রাজশাহী মেডিকেলে কলেজে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আরও ৮ জন। এর মধ্যে চারজন মারা গেছেন করোনায়। অন্য চারজনের মৃত্যু হয়েছে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে।শুক্রবার (০৪ জুন) সকাল ১০টা থেকে শনিবার (০৫ জুন) সকাল ১০টা পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডে তাদের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডে আটজন মারা গেছেন। এদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে প্রাণঘাতি করোনা সংক্রমণে। বাকি চারজনের মৃত্যু হয়েছে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে।

মারা যাওয়া আটজনের পাঁচজনই করোনার নতুন হটস্পট চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকার বাসিন্দা। অন্য তিনজন রাজশাহীর বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ওয়ার্ড ২৯ নম্বরে মারা গেছেন ছয়জন। এছাড়া ৩৯ নম্বর ও ৩ নম্বর ওয়ার্ডে একজন করে করে মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

ডা. সাইফুল ফেরদৌস আরও বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৬ জন। এর মধ্যে ১০ জন রাজশাহীর, পাঁচজন চাঁপাইনবাবগঞ্জের এবং একজন নওগাঁর বাসিন্দা। এ পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি রয়েছেন ২২৪ জন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে রয়েছেন ১৬ জন।

এর আগে গত ২৪ মে ১০ জন, ২৫ মে চারজন, ২৬ মে চারজন, ২৭ মে চারজন, ২৮ মে ৯ জন, ৩০ মে ১২ জন, ৩১ মে চারজন, ১ জুন সাতজন, ২ জুন সাতজন, ৩ জুন ৯ জন এবং ৪ জুন সর্বোচ্চ ১৬ জন মারা গেছেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা