সারাদেশ

বেলকুচিতে স্কুলছাত্রের আত্মহত্যা, সাংবাদিকদের ওপর হামলা

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: বেলকুচি উপজেলার চন্দনগাঁতীতে গলায় ফাঁস দিয়ে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। নিহত স্কুলছাত্র চন্দনগাঁতী গ্রামের শাহ আলমের ছেলে মুরছালিন।

মুরছালিন সোহাগপুর শ্যামকিশোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের এ বছরের এসএসসি পরীক্ষার্থী ছিল। খবর পেয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে নিহতের স্বজনেরা সাংবাদিকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে সাংবাদিকদের উপর হামলাও করে তারা।

স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের চন্দনগাঁতী গ্রামের শাহ আলমের বড় ছেলে মুরছালিন গলায় দড়ি পেচিয়ে নিজের শয়নকক্ষে ঝুলতে থাকে। তার মা ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে বাড়ির সবাইকে নিয়ে নামিয়ে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ সংবাদ সংগ্রহ করতে গেলে ৭১ টিভির বেলকুচি উপজেলা সংবাদদাতা উজ্জ্বল অধিকারী ও দৈনিক ইনকিলাব পত্রিকার বেলকুচি উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাবুর উপর হামলা করে নিহত মুরছালিনের চাচা নয়ন। সাংবাদিকরা ভিডিও এবং ছবি তুলতে গেলে হামলা চালিয়ে মোবাইল মাটিতে ফেলে দেয়। ভিডিও করতে নিলে বিভিন্নভাবে হুমকি ধমকিসহ অশালীন কথাবার্তা বলে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী আরো জানান তিন দিন আগে তার মা মোবাইলে গেম খেলায় নিষেধ করে ও মোবাইল কেড়ে নিলে ভাত খাওয়া বন্ধ করে দেয় মুরছালিন। পরে মার সাথে মনোমালিন্য হয়। এরপর শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটায়।

সহকারী পুলিশ সুপার বেলকুচি সার্কেল, সিদ্দিক আহমদ জানান, স্কুলছাত্রের আত্মহত্যার ঘটনা কেউ কোনো অভিযোগ দেয়নি। তাই পরিবারের কাছেই লাশ বুঝিয়ে দেয়া হয়। তবে সংবাদ সংগ্রহের সময় হামলার ঘটনা দুঃখজনক।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা