সারাদেশ

দুই জেলায় বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৫

সান নিউজ ডেস্ক: বজ্রপাতে বজ্রপাতে মা-ছেলেসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। জামালপুর ও চাঁপাইনবাবগঞ্জে এ ঘটনা ঘটেছে।

এরমধ্যে জামালপুরের বকশীগঞ্জে বৃষ্টির সময় বজ্রপাতে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। আর চাঁপাইনবাবগঞ্জে ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন মা-ছেলে। বজ্রপাতের দুটি ঘটনাই ঘটেছে শুক্রবার বিকালে।

জামালপুর প্রতিনিধি জানান, বিকাল সাড়ে ৪টার দিকে জেলার বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের পূর্ব কলকিহারা ও উত্তর মাইছানিরচর গ্রামে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন, পূর্ব কলকিহারা গ্রামের মহিজল হকের ছেলে হরবাদশা, একই গ্রামের আবদুল খালেকের স্ত্রী আকিজা বেগম এবং উত্তর মাইছানিরচর গ্রামের কালা মিয়ার ছেলে খলিলুর রহমান।

স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর মাইছানিরচর গ্রামের খলিলুর রহমান বৃষ্টির সময় ব্রহ্মপুত্র নদে গোসল করতে যান। গোসল করার সময় বজ্রপাত হলে তিনি সেখানেই মারা যান।

অন্যদিকে ক্ষেত থেকে ধান নিয়ে বাড়ি ফেরার পথে হরবাদশা ও বাড়ির পাশে খড় শুকাতে গিয়ে বজ্রপাতে আকিজা বেগম মারা যান।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন জাহান বজ্রপাতে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, বিকালে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নে ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মা ও ছেলের মৃত্যু হয়েছে।

এরা হলেন, পাঁচরশিয়া এলাকার রানা ইসলামের স্ত্রী এনি খাতুন ও তার পাঁচ বছর বয়সী ছেলে নুর মোহাম্মদ।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরের পর ওই এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি শুরু হয়। এ সময় মা তার ছেলেকে নিয়ে বাড়ির পাশের আম বাগানে আম কুড়াতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

টানা পাঁচ মেডেনে পাঁচ উইকেট, গ্রিভসের বিশ্বরেকর্ড

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অবিশ্বাস্য বোলিং নৈপুণ্যে ইতিহাস গড়ে...

২৯ দিন পর ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে জীবিত কুকুর উদ্ধার

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের ২৯ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা...

আসামের বন্যায় মৃত বেড়ে ৬৮

আসামে বন্যায় এ অব্ধি রাজ্যের বিভিন্ন জেলায় মৃতের সংখ্যা বেড়ে পৌঁছেছে...

ইরান শান্তি সংলাপে আগ্রহী, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান ফের যুক্তরাষ্ট্র...

অতিরিক্ত চিন্তা থেকেই কি বুকে ব্যথা?

বয়স একটু বাড়তে শুরু করার সঙ্গে সঙ্গে আমাদের মাথায় এসে জড় হতে থাকে রাজ্যের সব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা