সারাদেশ

চিকিৎসকের বিরুদ্ধে স্ত্রীর মামলা

নিজস্ব প্রতিনিধি: ১০ লাখ টাকা যৌতুক চাওয়ায় জিল্লুর রহমান সুমন নামে এক চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তার স্ত্রী আফরোজা আক্তার।

বৃহস্পতিবার ঠাকুরগাঁও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতেএ মামলা করেন তিনি।

মামলার বিবরণে জানা যায়, চিকিৎসক জিল্লুর রহমান সুমন দীর্ঘদিন ধরে আফরোজা আক্তার নামে এক কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক করে আসছেন। এমনকি তাকে বিয়ের দেখিয়ে শারীরিক সম্পর্কও গড়ে তোলেন। কিন্তু বিয়ে করতে টালবাহানা করায় গত ২৪ মে ওই চিকিৎসককে মেয়ের বাড়িতে আটক রাখে স্থানীয়রা।

পরে উভয়পক্ষের সম্মতিতে তাদের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই ডা. সুমনের পরিবারের লোকজন ১০ লাখ টাকা যৌতুক দাবি করে আফরোজাকে অস্বীকার করে বাড়ি থেকে তাড়িয়ে দেন। পরে আফরোজা তার বাপের বাড়িতে চলে যান।

আফরোজা কোনো কুল কিনারা না পেয়ে অবশেষে ডা. সুমনসহ গোয়ালপাড়া মহল্লার ফজলুর রহমানের ছেলে সুজন (৩২), ফজলুর রহমান ও তার স্ত্রী তৈয়বা বেগমকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

মামলার আসামি ডা. জিল্লুর রহমান সুমন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত।

আফরোজা আক্তার পীরগঞ্জ উপজেলার বেগুনগাঁও গ্রামের আব্দুর রহমানের মেয়ে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা