সারাদেশ

ফেনীতে ১৫ জুয়াড়ি গ্রেফতার 

নিজস্ব প্রতিনিধি, ফেনী : ফেনীতে জুয়া খেলার সময় হাতেনাতে ১৫ জুয়াড়িকে গ্রেফতার করেছে র‍্যাব। এসময় জুয়া খেলার কাজে ব্যবহৃত ছয় সেট তাস, ১৪টি মোবাইল ও ২০ হাজার ৪৫০ টাকা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৩ জুন) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার দিবাগত রাত সাড়ে ১০টায় শহরের উত্তর সহদেবপুর এলাকায় অভিযান চালিয়ে সোবাহান উকিল সড়কের মোশারফের কলোনি টিনসেড ঘরের ভেতর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, উত্তর সহদেবপুরের মো. হারুনের ছেলে মো. পারভেজ চৌধুরী (২৭), বলরামের ছেলে আশিষ নাগ (৩০), রুবেলের ছেলে মো. হৃদয় (২০), নারায়ণ মজুমদারের ছেলে শুভ মজুমদার (২৯), সোনাগাজীর মো. সুমন (২৮), নাঙ্গলকোটের হারুনর রশিদ (৫৫), মো. মামুন (৩৫), গাইবান্ধার মো. নূরুজ্জামান (৩২), বাগেরহাটের মো. বিল্লাল (৪০), মাস্টারপাড়া এনায়েত হাজারীর বাড়ির আবুল কাশেমের ছেলে মো. সোহেল রানা (২৪), গাইবান্ধার মো. মমিনুল ইসলাম (২৫), নোয়াখালী কোম্পানীগঞ্জের মো. জসিম (৩৭), নোয়াখালী কবিরহাটের নকুল চন্দ্র দাসের ছেলে কৃষ্ণ চন্দ্র দাস (৩৮), কালিদহের গোহাডুয়া গ্রামের সন্তোষ চন্দ্র দাসের ছেলে সমির দাস (৩৬) ও সুলতানপুর গ্রামের মনোরঞ্জন মালাকারের ছেলে সুমন মালাকার (২৮)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা