সারাদেশ

স্বেচ্ছাসেবক লীগ নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বগুড়ায় সিহাব উদ্দিন বাবু (৩০) নামে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি শাজাহানপুর উপজেলার বিলুপ্ত কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন। প্রস্তাবিত নতুন কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী।

উপজেলার শাবরুল বাজারে রোববার (৩০) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।

স্থানীয়রা বলেন, দলের মধ্যে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হতে পারে।

স্থানীয়রা জানান, শাবরুল বাজারে সিহাবের একটি মাছের আড়ত ও কয়েকটি দোকান আছে। তিনি সেগুলো ভাড়া দিয়েছেন। প্রতিদিন সন্ধ্যার দিকে শাবরুল বাজারে আড্ডা দেন। রোববারও বাজারে চায়ের দোকানে গল্প করছিলেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে রামদাসহ ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। মৃত্যু নিশ্চিত হয়ে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে।

উপজেলার আশেকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফিরোজ আলম বলেন, আমি হত্যাকাণ্ডের খবর শুনেছি। তবে বিস্তারিত কিছু জানি না।

বগুড়ার শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ জানান, সিহাব উদ্দিন বাবু তার কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন। বর্তমানে নতুন কমিটি হলেও শুধু সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে।

বগুড়ায় পুলিশের মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়হাল মাহমুদ বলেন, ঘটনাস্থলে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

শিল্পকলার প্রশংসায় রুনা লায়লা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা