সারাদেশ

বান্দরবানে কৃষিজ যন্ত্রপাতি বিতরণ

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান: বান্দরবানে কৃষির উন্নয়নে পাহাড়ের কৃষকদের সুবিধার্থে বিভিন্ন সমবায় সমিতির মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।

শনিবার( ২৯ মে) সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের উদ্যোগে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এ সময় অন্যান্যদের মধ্যে বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক আব্দুল আজিজ, বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক হ্লা থোয়াই হ্রী মারমা, রোয়াংছড়ি ভাইস চেয়ারম্যান আথুই মং মারমা।

প্রকৌশল বিভাগ জানায়, পার্বত্য মন্ত্রণালয়ের অর্থায়নে ৫০ লক্ষ টাকা ব্যয়ে বান্দরবান জেলা সদর ও রোয়াংছড়ি উপজেলায় দশটি সমিতিসহ মোট চৌদ্দটি উপকারভোগীর মাঝে ১৫টি পাওয়ার টিলার এবং ৫ টি ধান মাড়াই মেশিন দেয়া হয়েছে।

অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ স্বনির্ভর দেশে পরিণত হয়েছে। পাহাড়ের মানুষ শিক্ষা, স্বাস্থ্য সবক্ষেত্রে অনেকদূর এগিয়েছে। পাহাড়ে জুম চাষে শ্রম ও খরচের বিপরীতে উৎপাদন হয় কম। তাই অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করতে কৃষিতে আধুনিকতা আনতে হবে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা