সারাদেশ

আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে ফিরলেন আরও ৩৪ জন

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশি যাত্রী আসা অব্যাহত রয়েছে।

শনিবার (২৯ মে) আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে ফিরলেন আরও ৩৪ জন। গত ২৬ এপ্রিল থেকে শনিবার পর্যন্ত আসা যাত্রীর সংখ্যা এক হাজার ১৪৬ জন।

আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ নূর-এ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, ভারত ফেরত এক হাজার ১৪৬ জন যাত্রীর মধ্যে ২৯০ জনকে ১৪ দিনের প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য কুমিল্লায় পাঠানো হয়। বাকিদের ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ, বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বিভিন্ন হোটেলে রাখা হয়। শুক্রবার ১০টি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন কেন্দ্রে থাকা যাত্রীর সংখ্যা ২৪২ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন শেষে মোট ৫৭১ জন যাত্রীকে ছাড়পত্র দেওয়া হয়। শুক্রবার ১৫ জনকে ছাড়পত্র দেওয়া করা হয়।

এখন পর্যন্ত ভারত ফেরত ২৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার আরও নতুন ৩ জনের শরীরে ভাইরাস পাওয়া গেছে। আক্রান্তদেরকে সরকারি প্রাতিষ্ঠানিক আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে।

সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ জানান, গত ২৬ এপ্রিল থেকে এখন পর্যন্ত আসা এক হাজার ১৪৬ জন যাত্রীর মধ্যে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে তিন জন ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন। বাকি ২৩ জন প্রাতিষ্ঠানিক আইসোলোশনে আছেন। তাদের কারও এখন পর্যন্ত ভারতীয় ধরন পাওয়া যায়নি।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা