সারাদেশ

ট্রেনের হুকে আটকে বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে আব্দুর রহমান (৬৯) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) সকালে বামনডাঙ্গা রেল স্টেশনের অদূরে দক্ষিণ সাহাবাজ গ্রামের ইটভাটা গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান দক্ষিণ সাহাবাজ গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, আব্দুর রহমান কিছুটা মানসিক ভারসাম্যহীন। তিনি সকালে বাড়ির সামনে রেললাইনের মাঝ দিয়ে হাঁটছিলেন। সকাল ৭টার দিকে ঢাকা থেকে লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লকডাউনে দীর্ঘদিন রেল বন্ধ থাকার পর চালুর বিষয়টি আব্দুর রহমান জানতেন না বলে দাবি করেছেন স্বজনরা।

বামনডাঙ্গা রেলস্টেশন মাস্টার আমজাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল স্টেশন থেকে প্রায় তিন কিলোমিটার দূরে। সেখান থেকে ট্রেনের সামনের হুকের সঙ্গে আটকে আব্দুর রহমানের মরদেহ রেলস্টেশন পর্যন্ত এসে পৌঁছে। পরে তা উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

সান নিউজ/আরএস/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা