সারাদেশ

রাজধানীতে মাইক্রোবাসের ধাক্কায় শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কামরাঙ্গীচরে মাইক্রোবাসের (নোহা) ধাক্কায় রাহিম (৯) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় চালক বাবুলকে আটক, গাড়ি জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মে) সকাল আনুমানিক পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় শিশু রাহিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে সকাল পৌনে ৯টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সত্যতা নিশ্চিত করেন কামরাঙ্গীচর থানার উপপরিদর্শক (এসআই) মো. বজলুর রহমান।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পাশাপাশি নিহতের স্বজনদের অভিযোগে গাড়ি চালক বাবুলকে আটক করা হয়েছে।

সান নিউজ/আরএস/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা