সারাদেশ

বিকাশ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুর র‌্যাব-৮ অভিযোগের ভিত্তিতে এবং ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য অভিযান চালিয়ে ৩ বিকাশ প্রতারককে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (২৭ মে) ভোর রাতে ভাঙ্গার মিয়াপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

জানা যায়, প্রতারক চক্রের সক্রিয় সদস্যরা হলেন- মো. বাদল হাওলাদার, মো. জাকির হোসেন ও মো. জামাল হাওলাদার। এদের প্রত্যেকের বাড়ি ভাঙ্গা উপজেলার মিয়াপাড়া গ্রামে। এ সময় গ্রেফতারকৃত প্রতারকদের কাছ থেকে ৬০ পিচ ইয়াবা, বিকাশ প্রতারণার কাজে ব্যবহৃত ১৫টি মোবাইল ফোন, ৮৮টি সিমকার্ড, একটি ডিভাইস ও বিকাশ প্রতারণার ১ হাজার টাকা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা বিকাশ প্রতারণার মাধ্যমে জনগণের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন। তারা বিকাশ কর্তৃক নিয়োগকৃত দুর্নীতি পরায়ন এজেন্টের সাথে যোগসাজশে ভূয়া সীমকার্ড ব্যবহার করে বিকাশ হেড অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে কৌশলে তাদের বিকাশ পিন কোড জেনে নিয়ে অ্যাপস ব্যবহার করে জনগণের টাকা হাতিয়ে নিতেন।

ফরিদপুর র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম জানান, জিজ্ঞাসাবাদ শেষে আটকৃতদের ভাঙ্গা থানায় প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/আরএস/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

নতুন ভিডিওতে ফের আলোচনায় এমপি নজরুল

নারীকাণ্ডের অভিযোগে আলোচনায় থাকা সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলা...

খুলনায় গুলিতে কিশোরী আহত

খুলনায় গুলিবিদ্ধ হয়েছে এক কিশোরী। শনিবার (২৫ জুলাই) রাতে নগরীর হরিণ...

সিরিয়ায় দুই বাসের সংঘর্ষ, নিহত ৩৫

সিরিয়ার দেইর আজ জোর-দামেস্ক মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন ন...

দাপটের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত

আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টানা দুটি টি-টোয়েন্টি সিরিজ হারায় তীব্র সমা...

পোকার বিতর্কের পর জোড়া গোলে নেইমার

বিশ্বকাপে প্রত্যাশিত সুযোগ না পাওয়া, শেষ ষোলোতে নরওয়ের কাছে ব্রাজিলের বিদায় এ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা