সারাদেশ

রনি শেখ হত্যার বিচার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি,পাবনা: পাবনায় রনি শেখ হত্যার বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মে) সকাল এগারোটায় পাবনা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে এ দাবি জানান নিহতের স্বজন ও এলাকাবাসী।

এর আগে একটি বিক্ষোভ মিছিল রাধানগর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধনে মিলিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, ১০ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর মাজিদুল ইসলাম কালু, নিহতের মা জাহানারা পারভীন, নিহতের বড় ভাই জাহিদ হাসান রানাসহ অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রনিকে নৃশংসভাবে হত্যা করেছে। রনি হত্যাকাণ্ডের ঘটনায় নির্দেশদাতা ও এর আশ্রয় প্রশয়দাতাদের চিহ্নিত করে কঠিন শাস্তি দিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান। হত্যাকাণ্ডের জড়িতদের ফাঁসির দাবিও জানান বক্তারা।

উল্লেখ্য, আধিপত্য বিস্তার নিয়ে গত বৃহস্পতিবার বিকেলে শহরের রাধানগর ডিগ্রি কলেজ বটতলা মোড়ে রনি শেখকে কুপিয়ে হত্যা করে মিরাজুল ও তার সহযোগিরা। এ ঘটনায় মামলার পর প্রধান আসামি মিরাজুলসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা