সারাদেশ

সিরাজগঞ্জে ৮ জুয়াড়ি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জে জুয়া খেলার সময় ইউপি সদস্যসহ ৮ জুয়াড়িকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সদস্যরা।

বুধবার (২৬ মে) সকালে জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ওসি মো: মানিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার (২৫ মে) রাতে সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়নের চুনিয়াহাটি গ্রামের বেতখেত থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ৩নং ইউপি সদস্য, চেয়ারম্যান পদপ্রার্থী সাইদুল ইসলাম রাজা, মো: ফরিদুল সেখ, বেলাল হোসেন, শহিদুল ইসলাম, মো: হাসু সেখ, জাহাঙ্গীর আলম, রেজাউল করিম ও ইসমাইল হোসেন।

ডিবির ওসি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন আকন্দ, এএসআই মোস্তাক আহম্মেদসহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কালিয়াহরিপুর ইউপির বেতখেতে অভিযান চালিয়ে ৮ জুয়াড়িকে আটক করা হয়েছে। এ সময় আটকৃতদের নিকট থেকে প্রায় ৩০ হাজার টাকা ও জুয়া খেলার ব্যবহ্নত জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা