সারাদেশ

শ্বশুরবাড়ির পাশের নদী থেকে যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজ শফিকুল ইসলাম (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

রোববার (২৩ মে) দুপুর সাড়ে ১২টায় উপজেলার রাজিবপুর ইউনিয়নের চর রামমোহন এলাকায় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শফিকুল গফরগাঁও উপজেলার নতুন বাজার এলাকার মো. হামিজ উদ্দিনের ছেলে।

এর আগে শনিবার (২২ মে) উপজেলার রাজিবপুর ইউনিয়নের চর রামমোহন এলাকায় গোসল করতে গিয়ে নিখোঁজ হন শফিকুল ইসলাম।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জৈমত আলী।

স্থানীয়রা জানায়, গত ১৬ মে গফরগাঁওয়ের শফিকুল ইসলাম বিয়ে করেন ত্রিশালের রাজিবপুর ইউনিয়নের চর রাম-মোহন গ্রামের তরিকুল্লাহ ওরফে চেঙ্গু মিয়ার মেয়েকে। বিয়ের পর শুক্রবার (২১ মে) নববধূকে নিয়ে প্রথমবারের মতো শ্বশুরবাড়িতে আসেন। সেখানে বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হন শফিকুল।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা