সারাদেশ

 টিলা কাটায় এক লক্ষ টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজারের জুড়ীতে অবৈধভাবে টিলা কাটায় এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রোববার (২৩ মে) সকালে উপজেলার গুয়োলবাড়ি খান টিলা গ্রামে টিলা কাটার অপরাধে মো. এমাদ খান নামে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ (চ) ধারা লঙ্ঘনের দায়ে উক্ত আইনে ১৫ (১) ধারা মোতাবকে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং উক্ত অর্থ তাৎক্ষণিক ভাবে আদায় করা হয়।

জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে জুড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা আদায় করেন। এ সময় তাকে সহযোগিতা করেন জুড়ী থানা পুলিশের এস আই সোহানুর রহমান এর নেতৃত্বে একদল পুলিশ।

সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান বলেন, টিলা কাটার খবর পেলে যেকোনো সময় অভিযান পরিচালনা করা হবে। জনসাধারণ যাতে বেআইনিভাবে টিলা না কাটে এ জন্য সবাইকে সচেতন থাকার আহ্বান করেন।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ ওয়েলফেয়া...

মাদারীপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিপুল উৎসাহ উদ্দীপনের মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

শাড়িকাণ্ডে ফের আলোচনায় অভিনেত্রী তিশা, ফোনালাপ ফাঁস

শাড়িকাণ্ড ঘিরে আবারও আলোচনায় অভিনেত্রী তানজিন তিশা। ৭৫ হাজার টাকা মূল্যের শাড়...

ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবি, নিখোঁজ হাতিয়ার দুই জেলে

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ইঞ্জিন বিকল হয়ে একটি মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা