সারাদেশ

বিয়ে বাড়িতে হামলা: আহত ১০

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বিয়ে বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিয়ের বাড়ির বেড়াতে আসা শিশু ও নারীসহ ১০ জন আহত হয়েছেন।

শনিবার (২২ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা শহরের পূর্ব মেড্ডা পোদ্দার বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, মনির হোসেন, শোভন, জয়, আমজাদ ও পায়েল। বাকিদের পরিচয় জানা যায়নি।

হামলার শিকার শোভন বলেন, বিকেলে তারা ৪-৫ জন মেড্ডা হাজী বাড়ির মাঠে ক্রিকেট খেলতে গিয়ে ছিলেন। ওই সময় মাঠের পাশে দাঁড়িয়ে থাকা একটি ছেলের গায়ে গিয়ে একটি বল পড়ে। তখন ওই ছেলের সাথে তার ভাগ্নে জয়ের বল পড়া নিয়ে বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি হয়।

এ নিয়ে সন্ধ্যার দিকে হঠাৎ অজ্ঞাত ১৫/২০ জন যুবক তাদের বিয়ে বাড়ির মেহমানদের উপর হামলা করেন। তবে তাদের উপর কে হামলা করছেন তা শনাক্ত করতে পারেননি শোভন।

গত দুইদিন আগে তার মামাতো ভাই মাইনুদ্দিন খান বাবুর বিয়ে সম্পূর্ণ হয়। আজকে তার বৌভাত ছিল। তারা সবাই চট্রগ্রাম থেকে মাইনুদ্দিন খান বাবুর বিয়েতে বেড়াতে আসছিল।

এ ব্যাপারে জানতে চাইলে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর পরই বিয়ে বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিল। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

এক দাবি পূরণ, বাকি দুই দাবিতে অনড় ককরোচ জনতা পার্টি

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দায় স্বীকার করে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শি...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

দিল্লির বিক্ষোভস্থলে বিশৃঙ্খলায় পুলিশের টিয়ালশেল নিক্ষেপ ও লাঠিচার্জ

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করা...

নজরদারির ঘাটতিতে সুন্দরবনে দস্যুতা বেড়েছে: পরিবেশ প্রতিমন্ত্রী

ঠিকমতো নজর দিতে না পারায় সুন্দরবনের দস্যুতা বেড়েছে বলে মন্তব্য করেছেন বন, পরি...

হাম রোগের সর্বশেষ প্রতিবেদন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা