সারাদেশ

নাটোরে ভটভটি উল্টে নিহত ২

নিজস্ব প্রতিনিধি, নাটোর: নাটোর সদর উপজেলার তেলকুপি এলাকায় ভটভটি উল্টে কলেজ ছাত্রসহ দুইজন নিহত হয়েছেন।

রোববার (২৩ মে) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কলেজছাত্র মিজানুর রহমান ও বাচ্চু শেখ নামের এক বৃদ্ধ।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আব্দুল মতিন জানান, কলেজ ছাত্র মিজানুর রহমান নলডাঙ্গা উপজেলার মাধনগর থেকে ভটভটিতে করে মাছ নিয়ে জেলা সদরে আসছিলেন। তখন সদর উপজেলার তেলকুপি শেখপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটিটি উল্টে যায়। এর নিয়ে চাপা পড়ে বাচ্চু শেখ নামে স্থানীয় এক বৃদ্ধ।

এতে কলেজ ছাত্র ও বৃদ্ধসহ তিনজন আহত হন। স্থানীয় লোকজন তাদের প্রথমে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে মিজান ও বাচ্চুর অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় পরে তাদের মৃত্যু হয়।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা