সারাদেশ

খুলনায় বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনায় বৃষ্টির জন্য নামাজ (ইস্তিসকার নামাজ) আদায় করেছেন মুসল্লিরা। খুলনায় অনাবৃষ্টি, খরা আর প্রচণ্ড তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে।

শনিবার (২২ মে) বেলা ১১টায় মহানগর দৌলতপুরের ঐতিহ্যবাহী দেয়ানা উত্তরপাড়া স্কুল মাঠে স্থানীয় মুসল্লিদের উদ্যোগে অনাবৃষ্টির, খরা আর প্রচণ্ড তাপদাহ থেকে রেহাই পেতে এ বিশেষ নামাজ আদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মহানগরীর দৌলতপুর বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি রশিদ আহমেদ এ বিশেষ নামাজ পরিচালনা করেন। নামাজ শেষে মোনাজতে মুসল্লিরা মহান আল্লাহর নৈকট্য লাভ ও গোনাহ মাফ চেয়ে বৃষ্টির জন্য আর্তনাদ করেন।

প্রচন্ড তাপদহ, খরা ও অনাবৃষ্টির ফলে খুলনা অঞ্চলে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির মহা সংকট। খরতাপে শুকিয়ে গেছে ডোবা, পুকুর ও খালের পানি। শহরের আসে পাশের এলাকার পানির স্তর নেমে গেছে। অনাবৃষ্টির ফলে পানির অভাবে কৃষকরা ফসল উৎপাদন করতে পারছে না। টিউবওয়েলে উঠছে না পানি। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে এখানকার জনজীবন।

ইস্তিসকার নামাজে আদায়ের সময় উপস্থিত ছিলেন দেয়ানা উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুর রহমান, দেয়ানা জামে মসজিদের ইমাম হাফেজ আরিফ বিল্লাহ, সুলতানিয়া জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা নাজমুল হাসান, মুর্তজা আল উলুম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মেহেদী হাসান আল হাদী, দেয়ানা মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মঞ্জুরুল ইসলাম হোসাইন, পিলখানা জামে মসজিদ ঢাকার ইমাম ও খতিব মাওলানা আবু বক্কর সিদ্দিকসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ ও গণ্যমান্য ব্যক্তিরা।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা