সারাদেশ

চট্টগ্রামে ভারত ফেরত একজনের মৃত্যু

চট্টগ্রাম ব্যূরো : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চন্দন কান্তি আইচ (৪২) নামে ভারত ফেরত এক রোগীর মৃত্যু হয়েছে।

২২ মে শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে হাসপাতালের ২৮ নম্বর নিউরো সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শীলব্রত বড়য়া এ তথ্য নিশ্চিত করেন। চন্দন কান্তি আইচ চট্টগ্রামের বাঁশখালি উপজেলার পূর্ব চাম্বল ৯ নম্বর ওয়ার্ডের মৃত মনিন্দ কান্তি আইচের ছেলে বলে জানান তিনি।

এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, চন্দন কান্তি আইচ ব্রেইন টিউমারে আক্রান্ত ছিলেন। ৭ মার্চ তিনি ভারতে চিকিৎসার জন্য যান। চিকিৎসা শেষে গত ২১ মে শুক্রবার কুমিল্লা সীমান্ত দিয়ে দেশে ফিরে আসেন। এসে আবারও অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শনিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, দেশে ফেরার পর চন্দন কান্তি আইচের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। করোনার কোনো উপসর্গও ছিলো না তার। তবে তার অবস্থা গুরুতর হওয়ায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়।

তার মরদেহ বাঁশখালির নিজবাড়িতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সান নিউজ/ আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা