সারাদেশ

আশুলিয়ায় ড্রেন থেকে হাত-পা বাঁধা লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি,সাভার: সাভারের আশুলিয়ায় ড্রেনে পড়ে ছিল হাত-পা বাঁধা এক অজ্ঞাত (৪৫) ব্যক্তি লাশ । বৃহস্পতিবার (২০ মে) দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া বাসস্ট্যান্ড ড্রেন থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।

তবে তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ সদস্যরা।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন জানান, জরুরি সেবা ৯৯৯ থেকে থানায় ঘটনাটি অবহিত করনে স্থানীয়রা। এর ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করা হয়েছে । নিহতের হাত পা বাঁধা ছিল।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যা করে কেউ ফেলে গিয়েছে। নিহতের নাম পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। সেই সাথে লাশ ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

সান নিউজ/আরএস/ আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা