সারাদেশ

কমলগঞ্জ প্রেসক্লাব ভবন নির্মাণে আর্থিক অনুদান প্রদান

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাব ভবন নির্মাণে আর্থিক অনুদান প্রদান করেছেন মরহুম আব্দুস সামাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান এম, এ, আহাদ।

সোমবার (১৭ মে) বিকাল ৫টায় কমলগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রেসক্লাবের উন্নয়নে ৫০ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করেন তিনি।

এ সময় প্রেসক্লাবের পক্ষ থেকে এম, এ, আহাদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং প্রেসক্লাবের আজীবন সদস্য করা হয়। অনুদান হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র ও প্রেসক্লাব ভবন নির্মাণ কমিটির আহ্বায়ক মো. জুয়েল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী আতিকুর রহমান খোকন।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এম, এ, ওয়াহিদ রুলু, সহ-সভাপতি সাব্বির এলাহী, কমলকুঁড়ি সম্পাদক পিন্টু দেবনাথ, সাংবাদিক আব্দুল মুক্তাদির, আসহাবুজ্জামান শাওন, নির্মল এস পলাশ, আর, কে সৌমেন, মোনায়েম খান প্রমুখ।

উল্লেখ্য, প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে গতবছর নিজস্ব জমিতে প্রেসক্লাব ভবন নির্মাণ কাজের শুরু হয়েছে। ইতোমধ্যে স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভাসহ দেশ-বিদেশে কর্মরত বিভিন্ন শুভাকাঙ্খী ও সরকারি-বেসরকারি সহযোগিতায় প্রেসক্লাব ভবন নির্মাণ কাজ এগিয়ে যাচ্ছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা