সারাদেশ

নড়াইলে মাদকসহ আটক এক

নিজস্ব প্রতিনিধি,নড়াইল: নড়াইলের লোহাগড়ায় ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে সেরেগুল ইসলাম সেতু (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সোমবার (১৭ মে) ভাটগাতি এলাকার জিন্নাত ফকিরের নির্মাণাধীন বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। সে বুড়িখালি গ্রামের মৃত মিজানুর মোল্লার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার ভাটগাতি এলাকায় এক মাদক ব্যবসায়ী মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। এসমন সংবাদের ভিত্তিতে ওই এলাকার জিন্নাত ফকিরের নির্মাণাধীন বাড়ির সামনে থেকে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী শেরেগুল ইসলাম সেতুকে আটক করা হয়। এ বিষয়ে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সুপার প্রবীর কুমার রায় মাদকসহ একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, নড়াইল জেলাকে মাদক মুক্ত করতে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা