সারাদেশ

ঠাকুরগাঁয়ে ২৪০ বস্তা সরকারি চাল উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: কালোবাজারে বিক্রির জন্য ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ডিলারের গুদামে মজুদকৃত সরকারি ২৪০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এ সময় এ ঘটনায় জড়িত সন্দেহে আবু কালাম নামে একজনকে আটক করেছে পুলিশ।

চাল মজুদ করা গোডাউনটি স্থানীয় আওয়ামী লীগ নেতা ইদ্রিস আলীর। তিনি গেদুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার।

গোয়েন্দা পুলিশ রোববার (১৬ মে) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করে। এ

এ ঘটনায় সোমবার হরিপুর থানায় ইদ্রিস আলীকে আসামি করে পাঁচ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।পালাতক আসামিরা হলেন ইদ্রিস আলী, রেজাবুল, কুরবান আলী। বিষয়টি নিশ্চিত করেছে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আওরঙ্গজে।

গোয়েন্দা পুলিশের তথ্য ও সরেজমিনে গিয়ে জানা গেছে, রোববার রাত এগারোটার দিকে গোডাউনের তালা ভেঙ্গে প্রবেশ করে গোয়েন্দা পুলিশ। এ সময় গোডাউনটির এক কোনায় মোটাপলিথিন ও বস্তা দিয়ে ঢেকে রাখা হয়েছিল ৩০ কেজির সরকারি বস্তায় মজুদ করা প্রায় ৫০টি চালের বস্তা। গোয়েন্দা পুলিশ খাদ্য কর্মকর্তার উপস্থিতিতে নিশ্চিত হয় যে এটি ১০ টাকা কেজি দরের চালের বস্তা।

গোয়েন্দা পুলিশ আরও জানায়, ট্রাকে উঠানো ৫০ কেজির ২০০ বস্তার মধ্যে এখান থেকেই প্রায় একশ বস্তা উঠানো হয়। বাকি চাল অন্যান্য জায়গা থেকে তোলা হয়। এখানে তিন মাস ধরে চাল মজুদ করা হয়েছে। এই চালের বেশির ভাগ নামে বে নামে রেশনের কার্ড থেকে সংগ্রহ করে এখানে মজুদ করা হয়।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাবেরুল হক বলেন, চাল আত্মসাতের চেষ্টায় আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা