সারাদেশ

সড়ক দূর্ঘটনায় মা-ছেলের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি,গোপালগঞ্জ: গোপালগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে প্রাণ গেলো মা ও ছেলের। এ সময় প্রাইভেটকারে থাকা আরও দুইজন আহত হয়েছেন। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিস্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৫ মে) বিকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চর পাথালিয়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কাশিযানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের তারআলী মোল্লার স্ত্রী মরিয়ম বেগম (৫৫) ও তার ছেলে প্রাইভেটকার চালক মহিদুল মোল্লা (৩০)।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একই পরিবারের ৮ সদস্য একটি প্রাইভেটকারে করে গোপালগঞ্জের ফুকরা গ্রাম থেকে টুঙ্গিপাড়ায় যায়। সেখানে ঘোরাঘুরি শেষে নিজেদের বাড়ি কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামে ফেরার পথে প্রাইভেটকারটি সদর উপজেলার চর পাথালিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গাছের সাথে ধাক্কা লাগায়। এতে প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলে চালক মহিদুল মোল্লা মারা যান।

পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপোতালে নিয়ে গেলে সেখানে মা মরিয়ম বেগম মারা যান। মারাত্মক আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পরিবারের আবেদনের ভিত্তিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা