সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ওসি মোহাম্মদ এমরানুল 

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পুলিশ পরিদর্শক মোহাম্মদ এমরানুল ইসলামকে পদায়ন করা হয়েছে। বুধবার (১২ মে) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের এক আদেশে তাকে সদর মডেল থানায় পদায়ন করা হয়। এর আগে তিনি ঢাকা মেট্রোপলিন পুলিশের গোয়েন্দা বিভাগে (ডিবি) কর্মরত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে এমরানুল ইসলামকে সদর মডেল থানায় পদায়ন করার পর তিনি থানার দায়িত্বভার বুঝে নিয়েছেন।

তার আগে হেফাজতে ইসলামের তাণ্ডবের এক মাস পূর্ণ হওয়ার দিনে গত ২৬ এপ্রিল সদর মডেল থানার ওসি মো. আবদুর রহিমকে পুলিশ সদর দফতরের এক আদেশে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা