সারাদেশ

ঈদে বাবার বাড়ি যাওয়া হলো না আর

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া: ঈদে বাবার বাড়ি যেতে চাওয়ায় কুষ্টিয়া সদর উপজেলায় স্বামীর বিরুদ্ধে সোনিয়া খাতুন (২০) নামে এক গৃহবধূকে নির্যাতন ও শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১২ মে) সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়িয়া এলাকায় আকবর অয়েল মিলের পেছনে এ ঘটনা ঘটে।

সোনিয়া খাতুন সদর উপজেলার আইলচারা ইউনিয়নের বড় আইলচারা গ্রামের ছয়ফল মন্ডলের মেয়ে। তার ১৩ মাস বয়সী ছেলেসন্তান রয়েছে।

সোনিয়ার স্বামী বিপুল হোসেন কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়িয়া এলাকার বিশু মন্ডলের ছেলে। বিপুল শহরের বাইপাস এলাকায় মোটরসাইকেল মেকানিক হিসেবে কাজ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুই বছর আগে সোনিয়ার সঙ্গে বিপুলের বিয়ে হয়। তাদের মধ্যে কলহ লেগেই থাকত।

মাঝেমধ্যে সোনিয়াকে মারধর করত বিপুল। মঙ্গলবার রাতে ও বুধবার সকালে ঈদে বাবার বাড়িতে যাওয়াকে কেন্দ্র করে সোনিয়াকে মারপিট করে স্বামী। মৃত অবস্থায় বুধবার সকাল ৯টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সোনিয়ার বাবা ছয়ফল মন্ডল বলেন, বিয়ের পর থেকেই কারণে অকারণে সোনিয়ার ওপর নির্যাতন চালাত বিপুল। আমরা তাদের বাড়িতে যেতে পারতাম না। আমরা গরিব মানুষ বলে বিপুল ঘৃণা করত। সোনিয়া মাঝেমাঝে আমাদের বাড়িতে এলেও বিপুল আসত না।

তিনি আরও বলেন, সোনিয়া এবার আমাদের বাড়িতে ঈদ করার জন্য আসতে চেয়েছিল। এজন্য সোনিয়ার ওপর নির্যাতন করা হচ্ছিল গত কয়েকদিন ধরে। বুধবার সকালে আমরা খবর পাই সোনিয়া মারা গেছে।

সকালে চাচাতো ভাই আশিক ইসলামকে পাঠানো মোবাইল মেসেজে সোনিয়া লিখেছেন, ‘ভাইয়া বাবাকে বল আমাকে নিয়ে যেতে। মা আর ছোট মাকে আসতে বল। আমি খুব কষ্টে আছি, আমাকে মেরেছে। তুই কাউকে বলিস না, ফোন দিস না, তাহলে আমার কাছ থেকে ফোন কেড়ে নেবে।’

আশিক ইসলাম বলেন, সোনিয়ার বিয়ের পর থেকে খুব নির্যাতন করত বিপুল। কারণে অকারণে মারপিট করত। বুধবার সকালে সোনিয়া আমাকে একটি মেসেজ দিয়েছিল। কিন্তু আমি ঘুমিয়ে থাকার কারণে মেসেজটি দেখতে পাইনি। পরে তার মৃত্যু কথা শুনি। তাকে নির্যাতন ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে। বিপুলসহ তার মা, বাবা ও বোন হত্যাকাণ্ডে জড়িত। আমরা তাদের উপযুক্ত শাস্তি চাই।

বিপুল হোসেন বলেন, সোনিয়া বাবার বাড়িতে ঈদ করার জন্য যেতে চেয়েছিল। কিন্তু আমার মা-বাবা রাজি হননি। এ নিয়ে দুদিন ধরে সংসারে অশান্তি চলছিল। মঙ্গলবার রাতে আমি তাকে মারধর করেছি। অভিমান করে বুধবার সকালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার বলেন, সকালে গৃহবধূকে হাসপাতালে আনেন স্বজনরা। তারা জানান গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মরদেহ মর্গে পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন এলে জানা যাবে কীভাবে তার মৃত্যু হয়েছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শওকত কবির বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

সান‌নিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা