সারাদেশ

 অটোভ্যানসহ চার ছিনতাইকারী আটক

নিজস্ব প্রতিনিধি,বোয়ালনারী(ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ছিনতাই হওয়া ভ্যাটারিচালিত অটোভ্যান উদ্ধার করেছে বোয়ালমারী থানা পুলিশ। ছিনতাইয়ের সাথে জড়িত চার ছিনতাইকারীকে আটক করে রোববার(০৯ মে) ফরিদপুর আদালতে প্রেরণ করেছে। ছিনতাইকারীরা হলো, বোয়ালমারী উপজেলার গুনবহা কামার গ্রামের মো. ইকবাল মোল্লা (২২), মুন্নু শেখ (২১), পাশের সালথা উপজেলার চান্দাখোলা গ্রামের আয়নাল সরদার (৩০), নগরকান্দা উপজেলার কোনাগ্রামের রুস্তুম মোল্লা (৩৩)।

থানা সূত্রে জানা যায়, গত ১ মে বোয়ালমারী পৌরসভার শিবপুর গ্রামের অটোভ্যান চালক ইমারত শেখকে (২০) রাত সাড়ে ৭টার দিকে বোয়ালমারী সরকারি কলেজের সামনে থেকে উপজেলার মোড়া গ্রামে যাওয়ার কথা বলে ভাড়া ঠিক করে। রাত ৮ টার দিকে মোড়া ব্রীজের পাশে পৌঁছালে ওই ছিনতাইকারীরা প্রসাব করার কথা বলে ভ্যান চালককে দাঁড় করায়। এ সময় তার মুখে টেপ দিয়ে আটকিয়ে হাত পা বেধে মারপিট করে ফেলে রেখে বেটারিচালিত অটোভ্যানটি ও কাছে থাকা স্মার্ট ফোন নিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা দেয়।

এ ঘটনায় ইমারত শেখের বাবা জাহিদ শেখ বাদী হয়ে শনিবার(০৮ মে) বোয়ালমারী থানায় অজ্ঞাতদের নামে মামলা করেন। মামলা নম্বর-৬। এ ঘটনায় মামলা হওয়ায় পুলিশ গোপন সূত্রে ছিনতাইকারী ইকবাল শেখকে উপজেলার ময়না ইউনিয়নের বিলসরাইল গ্রামের শশুরবাড়ি থেকে শনিবার দিবাগত রাতে আটক করে। ইকবালের স্বীকারোক্তিনুযায়ী বাকি তিনজনকে আটক করে এবং ভ্যান ও স্মার্ট ফোন উদ্ধার করে।

রোববার বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার উপপরিদর্শক ইব্রাহিম পাটোয়ারী বলেন, ভ্যান ছিনতাইকারী ইকবালের স্বীকারোক্তি অনুযায়ী চারজনকে আটক করে ফরিদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

মুন্সীগঞ্জে লোকগানের আসর-সহজ মানুষ  আয়োজিত

লোকজ সংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মধ্যে দেশীয় সংগীতের প্রতি আগ...

পদত্যাগের পরও যেসব সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পরও আইন অনুযায়ী আজীবন বিভিন্ন রাষ্ট্রীয় সুবিধা...

রাজাপুরে ডাকাতি মামলায় চার আসামি কারাগারে 

ঝালকাঠির রাজাপুর উপজেলার আলোচিত পৃথক দুটি ডাকাতি মামলায় গ্রেপ্তার চার আসামিকে...

প্রথমবার ভেনিস উৎসবে বাংলাদেশী সিনেমা

পৃথিবীর প্রাচীন ও মর্যাদাপূর্ণ উৎসব ‘ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব&r...

বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায় ভারত

শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে কিছুটা টানা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা