সারাদেশ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও গুলি উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজারের কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের হেডমাঝির বাসায় অভিযান চালিয়ে একটি দেশীয় পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উখিয়া সেনা ক্যাম্পের দুটি টহল দল ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের যৌথ টহল দল এ অভিযান পরিচালনা করে।

রোববার (৯ মে) ১৪ এপিবিএনের অধিনায়ক নাঈমুল হক নিপু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বেশ কিছু অবৈধ অস্ত্র মজুদ রাখার গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া সেনা ক্যাম্পের দুটি টহল দল ও ১৪ এপিবিএনের একটি টিম কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের হেডমাঝি মো. আব্দুল গনির বাসায় অভিযান চালায়।

এ সময় একটি দেশীয় অস্ত্র ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি বলেন, আব্দুল গনি বাড়িতে না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা অস্ত্র ও গুলিসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থার প্রক্রিয়া চলছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, রোহিঙ্গা ক্যাম্পে শান্তি বজায় রাখতে অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা