সারাদেশ

ঈদ উপহার পেলো পুনর্বাসিত ভিক্ষুকরা 

নিজস্ব প্রতিনিধি,নড়াইল: নড়াইলে ঈদের আগে ৪ হাজার টাকা করে অনুদান পেলেন পুনর্বাসিত ভিক্ষুকরা। নড়াইল পৌরসভার ৫০জন পুনবার্সিত ভিক্ষুকের মাঝে ২লাখ টাকার অনুদান বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (০৬ মে) সদর উপজেলা পরিষদ হলরুমে নড়াইল জেলা প্রশাসন ও শহর সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে অনুদান প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইয়ারুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

এসময় আরো বক্তব্য রাখেন নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, সদর উপজেলা নির্বাহী অফিসার সালমা সেলিম, সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণা রায়, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক রতন কুমার হালদার, শহর সমাজ সেবা অফিসার মোঃ সুজা উদ্দীন প্রমুখ।

করোনা মহামারী ও ঈদের আগে টাকা পেয়ে ভীষণ খুশি পুর্নবাসিত ভিক্ষুকরা। খায়রুন্নেছা, ফাতেমা আক্তার, ফুলজান বিবিসহ একাধিক ভিক্ষুক বলেন,‘ পুর্নবাসনের পর বিভিন্ন সহযোগিতা পেয়েছি। আমাদের এখন আর রাস্তায় ভিক্ষা করতে হয় না। ঈদের আগে এবার সহযোগিতা পেয়ে খুশি হয়েছি।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা