সারাদেশ

বেলকুচিতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ 

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলার বেলকুচিতে দুস্থ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন মানবতার ফেরিওয়ালা সাংবাদিক মামুন বিশ্বাস।

বৃহস্পতিবার (০৬ মে) সকালে স্বাস্থ্যবিধি মেনে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে ফেসবুকের অর্থায়নে ও মামুন বিশ্বাসের আয়োজনে বেলকুচি উপজেলার ক্ষিদ্রমাটিয়া ফরিদ চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন ১ শত দুস্থ অসহায় পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী তুলে দেয়া হয়।

প্রতি প্যাকেটে ১০ কেজি চাউল, আলু ২কেজি, পিয়াজ ১ কেজি, তৈল ৫০০ গ্রাম, লাচ্ছা সেমাই ১প্যাকেট, লবণ ১কেজি, ডাল ১কেজি, সাবান এক পিছ,মরিচ ১প্যাকেট, হলুদ ১প্যাকেট, মুড়ি হাফ কেজি,মুরগি ১টিসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ছিল।

এসময় উপস্থিত ছিলেন, বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা,বড়ধুল ইউপির সাবেক চেয়ারম্যান ফরিদ আহম্মেদ,সাংবাদিক মামুন বিশ্বাস, যুবলীগের সাবেক যুগ্ন-আহব্বায়ক ফারুক সরকার,যমুনা টিভির স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেলসহ অন্যন্যা সাংবাদিকবৃন্দ।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা