সারাদেশ

বৃষ্টির মধ্যে ড্রেনে পাওয়া গেল নবজাতক

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ শহরের একটি ড্রেন থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। চিকিৎসার জন‌্য শিশুটিকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৪ মে) দুপুর আড়াইটার দিকে শহরের মোহনপুর থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়।

হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হবিগঞ্জ শহরে বৃষ্টি নামে। বৃষ্টির মধ্যে ড্রেন দিয়ে একদিনের একটি নবজাতক ভেসে এসে শহরের মোহনপুরে ময়লার মধ‌্যে আটকে যায়। এ সময় স্থানীয় লোকজন নবজাতকটিকে উদ্ধার করে দেখেন জীবিত আছে।

পরে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। নবজাতকটিকে দেখতে অনেকেই সদর হাসপাতালে ভিড় করেছেন।

স্থানীয়রা বলেন, ধারণা করা হচ্ছে সন্তানটি অবৈধ। বৃষ্টির মধ্যে কোনো নারী নবজাতকটিকে ড্রেনের পানিতে ফেলে দিয়েছে।

হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, উদ্ধারকৃত নবজাতকটি ছেলে সন্তান। যেহেতু সে মানব সন্তান, তাকে বাঁচিয়ে রাখা দরকার। কোনো দম্পতি তাকে দত্তক নিতে চাইলে পুলিশ সহযোগিতা করবে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা