সারাদেশ

রাবিতে দু'পক্ষের উত্তেজনায় সিন্ডিকেট সভা স্থগিত

নিজস্ব প্রতিনিধি, (রাবি) ক্যাম্পাস : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুর্নীতি বিরোধী শিক্ষক ও চাকরি প্রত্যাশী ছাত্রলীগের মধ্যে ধস্তাধস্তি ঘটনায় পূর্বনির্ধারিত সিন্ডিকেট সভা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (০৪ মে) বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি বিরোধী শিক্ষকদের বাধার মুখে সভাটি স্থগিত হয়। স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম।

অধ্যাপক আব্দুস সালাম জানান, অনিবার্যকারণ বশত সিন্ডিকেট সভাটি স্থগিত আছে। এখন পর্যন্ত সিন্ডিকেটের কোনো কাগজপত্র আমি সই করি নাই।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সকাল ৮টা থেকে ভিসি বাসভবনের সামনে এসে অবস্থান নেন চাকরি প্রত্যাশী ছাত্রলীগ ও স্থানীয়রা। পরে সেখানে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের ভিসির দুর্নীতি বিরোধী শিক্ষক গ্রুপ। শিক্ষকরা ভিসির বাসভবনে সাক্ষাতের জন্য ঢুকতে চাইলে চাকরি প্রত্যাশীদের বাধার সম্মুখীন হন। পরে সেখানে দুই পক্ষের মধ্যে ধাক্কা ধাক্কি হয়। সূত্রে জানা গেছে, হুমকিদাতার নাম আকাশ, সে ক্যাম্পাস সংলগ্ন বুধপাড়ার বাসিন্দা।

দুর্নীতি বিরোধী শিক্ষকের মধ্যে বাংলা বিভাগের অধ্যাপক ড. শফিকুন্নবী সামাদী বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে দেখা করার জন্য বাসভবনের প্রবেশ করতে গিয়ে চাকরি প্রত্যাশীদের বাধার সম্মুখীন হই। একজন চাকরি প্রত্যাশী শিক্ষকদের গুলি করার হুমকি দেয়। সেখানে ধস্তাধস্তি হয়।

দুর্নীতি বিরোধী শিক্ষকদের আহবায়ক অধ্যাপক ড. সুলতান উল ইসলাম টিপু অভিযোগ করেন, সকালে যখন শিক্ষকরা বাসভবনে ঢোকার চেষ্টা করেন তখন ছাত্রলীগ পরিচয় দেওয়া একজন বহিরাগত বিশ্ববিদ্যালয় শিক্ষকদের গুলি করার হুমকি দেয় এবং বাকিরা ঢুকতে বাধা দেয়।

তিনি দাবি করেন এটি ভিসির প্ররোচনায় হয়েছে। যদি এখানে শিক্ষকরা কোনো দূর্ঘটনার শিকার হয় তাহলে সেই দায় ভিসিকেই নিতে হবে। তবে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক অবস্থা ফিরে আসুক বলে চান তিনি।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান শিক্ষকদের অসযোগিতা করে চাকরি প্রত্যাশীদের সহযোগিতা করেছেন বলে অভিযোগ তার।

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান অসহযোগিতার বিষয়টি অস্বীকার করে বলেন, আমি ক্যাম্পাসের শান্তি শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ ভূমিকা পালন করার চেষ্টা করেছি।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে বিরল ধরনের বজ্রগর্ভ মেঘ, য...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা