সারাদেশ

‘প্রধানমন্ত্রী করোনা মোকাবিলায় সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছেন’  

নিজস্ব প্রতিনিধি, শরীয়তপুর : পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মোকাবিলায় সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। উন্নয়নশীল দেশসহ অনেক দেশের রাষ্ট্র প্রধান করোনার সময় সঠিক সিদ্ধান্ত নিতে না পারায়, সমালোচনার মুখে পড়েছেন। কিন্তু, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা করোনাভাইরাস সঠিকভাবে সফলতার সঙ্গে মোকাবিলা করেছি।

শনিবার (১ মে) শরীয়তপুরের ত্রাণ বিতরণ করার সময় এ সব কথা বলেন তিনি। এ সময় তিনি সখিপুরের চরভাগায় ৫০০ ও নড়িয়ার ঘড়িষারে ১,২৬৮ জন অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার প্রদান এবং নড়িয়ার ঘড়িষারে আওয়ামী লীগ ও আশরাফুন্নেছা ফাউন্ডেশনের পক্ষ থেকে ৪০০ পরিবারকে খাদ্য বিতরণ করেন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কৃষকের ধান কেটে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন। অসহায়দের খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন। রোজাদারদের ইফতার বিতরণ করছে বলেও জানান।

এনামুল হক শামীম আরও বলেন, চলমান করোনা ভাইরাসের কারণে এখন পর্যন্ত একজন মানুষও না খেয়ে মারা যায়নি। বর্তমান সরকার সবসময় দেশের মানুষের পাশে আছে। জননেত্রী শেখ হাসিনার মেধা-মনন সততা-নিষ্ঠা দক্ষতা-কর্মকৌশল ও দূরদর্শী নেতৃত্বে বর্তমান সরকার জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক কর্ম উদ্যোগ বাস্তবায়ন করে চলেছে। বাংলাদেশ করোনা ভাইরাস মহামারী মোকাবিলা করে বিশ্বের বুকে নতুন উদাহরণ সৃষ্টি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক আবেদা আফসারী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান সিকদার, সখিপ্রু থানা আওয়ামীলীগের সভাপতি ও ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লা, ইউএনও তানভীর আল নাসীফ, নড়িয়ার ইউএনও জয়ন্তী রুপা রায়, সখিপুর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, নড়িয়ার ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক হাসানুজ্জমান খোকন, নড়িয়া পৌরসভার মেয়র এ্যাড. আবুল কালাম আজাদ, ঘড়িষার ইউপি চেয়ারম্যান আব্দুর রব খান, আওয়ামী লীগ নেতা স্বপন সিকদার, আদিল মুন্সী প্রমুখ।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা