সারাদেশ

ছোবল খেয়ে সাপ ধরে হাসপাতালে যুবক

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সাপের ছোবল খাওয়া বজলুল আহমেদ নামে এক যুবক ওই সাপ নিয়ে হাজির হয়েছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। পরে তার শরীরে বিষ আছে কিনা পর্যাবেক্ষণের জন্য ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৩০ এপ্রিল) রাতে উপজেলার কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত বজলুল আহমেদ আলমডাঙ্গা উপজেলার কামালপুর গ্রামের আসাবুল হকের ছেলে।

আহত যুবক বজলুল আহমেদ জানান, বাড়ির পাশে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ আমার পায়ে একটি সাপ এসে কয়েকটা ছোবল দেয়। পরে আমি নিজেই সাপটিকে পিটিয়ে মেরে ফেলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসি। যেন চিকিৎসকরা সাপটি দেখে চিকিৎসা করতে সহজ হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ হোসেন জানান, সাপটি বিষধর গোখরা। সাপের কামড়ে আহত বজলুলকে পর্যাবেক্ষণে রাখা হয়েছে। তবে সে এখনো শঙ্কামুক্ত কিনা বলা যাচ্ছে না।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা