সারাদেশ

খাগড়াছড়িতে শ্রমিকলীগের মে দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি : আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে খাগড়াছড়িতে করোনায় স্বাস্থ্য বিধি মেনে সংক্ষিপ্ত পরিসরে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক মে দিবস। শনিবার সকালে খাগড়াছড়ির নারিকেল বাগানস্থ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় ও শ্রমিকলীগের পতাকা উত্তোলন করা হয়।

পরে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। খাগড়াছড়ি জেলা শ্রমিকলীগের আহ্বায়ক মো: জানু শিকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

এ সময় খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির উপ-দপ্তর সম্পাদক সাংবাদিক নুরুল আজম,খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাশসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

খাগড়াছড়ি জেলা শ্রমিকলীগের আহ্বায়ক মো: জানু শিকদার বিশ্ববাসী করোনা থেকে বিশ্ববাসীর মুক্তি কামনা করে বলেন, করোনার কারণে কর্মসূচী সংক্ষিপ্ত করা হয়েছে। সে সঙ্গে তিনি মে দিবসে সকল শ্রমজীবি মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠিত হোক এবং যাদের পরিশ্রমে ঘুরেছে সভ্যতার চাকা তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার কথা জানান।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা