সারাদেশ

চুল কেটে খাম্বায় বেঁধে দুই ভাইকে নির্যাতন

নিজস্ব প্রতিনিধি,পাবনা: পাবনার ঈশ্বরদীতে ভেজাল মধু সরবরাহের অপবাদে মাথার চুল কেটে বিদ্যুতের খাম্বায় বেঁধে দুই ভাইকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া নুরজাহান বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার দুই ভাই আল আমিন (২৪) ও আলাল সরদার (১৮) দাশুড়িয়া ইউনিয়নের দাঁদপুর গ্রামের আলম সরদারের ছেলে।

পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভিলেজ ফ্রেশ ফুড অ্যান্ড অ্যাগ্রো কোম্পানিতে ভেজাল মধু সরবরাহের অপবাদে সকাল থেকে আল আমিন ও আলালকে প্রখর রোদে বিদ্যুতের খাম্বার সঙ্গে বেঁধে রাখে কর্মচারীরা। পরে দুপুর ২টার দিকে ওই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জিসান হোসেন এসে তাদের প্রচণ্ড মারধর করে মাথার চুল কেটে দেয়। পরে স্থানীয় লোকজনের প্রতিবাদের মুখে জিসান তাদের ছেড়ে দেয়।

মারধরের ব্যাপারটি স্বীকার করে জিসান হোসেন জানান, ভেজালের কারণে ১২০ কেজি মধু এখনও অবিক্রিত রয়েছে। বৃহস্পতিবার আবারও ভেজাল মধু সরবরাহের জন্য এলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে এলাকার লোকজন এসে দুজনকে আটকে রাখে। পরে আল আমিন ও আলালের পরিবারসহ এলাকার গণ্যমান্য লোকজন আসেন। এ সময় ভেজাল মধুর ক্ষতিপূরণ চেয়ে জনসম্মুখে দুজনকে চড়ধাপ্পড় দিয়ে বিষয়টি মীমাংসা করা হয়।

নির্যাতনের শিকার দুই সহোদরের বাবা আলম সরদার বলেন, তারা আমার ছেলেদের মিথ্যা অপবাদ দিয়ে অন্যায়ভাবে মেরেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ব্যবসা প্রতিষ্ঠানে দুই যুবক নির্যাতনের শিকার হয়েছে বলে খবর জানতে পেরেছি। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা