বৃষ্টির জন্য মোরেলগঞ্জে ইস্তেখারা নামাজ আদায়
সারাদেশ

বৃষ্টির জন্য মোরেলগঞ্জে ইস্তেখারা নামাজ আদায়

নিজস্ব প্রতিনিধি, বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জে বৃষ্টির জন্য ইস্তেখারা নামাজ আদায় ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০১ মে) মোরেলগঞ্জ উপজেলা সরকারি মজিদ মেমোরিয়াল কলেজ মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। নামাজের ইমামতি করেন মোরেলগঞ্জ ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা আব্দুল মতিন।

মোরেলগঞ্জ ইমাম সমিতির আয়োজনে এ নামাজ আদায় করা হয়।

এসময় মোরেলগঞ্জ ইমাম সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী, সরকারি মজিদ মেমোরিয়াল কলেজ মসজিদের ইমাম জাকির হোসেনসহ উপজেলার বিভিন্ন মসজিদের ইমামসহ সহস্রাধিক মুসল্লি এই ইস্তেখারা নামাজে অংশ নেন।

অংশগ্রহণকারীরা আল্লাহর কাছে নিজেদের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করে দেশ ও জাতির কল্যাণে বৃষ্টির জন্য কাকুতি মিনতি করেন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা