সারাদেশ

রাবিতে ফের দুটি মর্টার শেল ও রকেট লাঞ্চার উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বধ্যভূমি এলাকায় আরও দুটি অবিস্ফোরিত মর্টার শেল ও একটি রকেট লাঞ্চার পাওয়া গেছে।

শুক্রবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের পূর্বদিকে খননকৃত নতুন পুকুরে শেল ও লাঞ্চারটি পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান।

জানা গেছে, খননকৃত নতুন পুকুরে স্থানীয় বুধপাড়া এলাকার জুয়েল দেখতে পান। পরে বিষয়টি রাবি বধ্যভূমি পুলিশ বক্সের সদস্যের জানান। খবর পেয়ে রাবি পুলিশ ফাঁড়ির কর্তব্যরত কনস্টেবল জামরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিত্যক্ত মর্টার শেল এবং একটি রকেট লাঞ্চার উদ্ধার করে পুলিশ পোস্টে নিয়ে আসেন।

প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, বধ্যভূমি পুলিশ বক্সের পুলিশ সদস্য রাম জানালে মতিহার থানাকে পূর্বের মতো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি।

এর আগে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জ্জোহা হল পার্শ্ববর্তী একটি পুকুরে পরিত্যক্ত একটি মর্টার শেল পাওয়া যায়। পরের দিন বুধবার দুপুরে বগুড়ার মাঝিড়া ক্যান্টনমেন্টের ক্যাপ্টেন মিনহাজের নেতৃত্বে হরিজন পল্লীর রাস্তার পাশে ৩/৪ ফিট একটি গর্ত করে তার সংযোগের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয় শেলটি।

সান নিউজ/এএইচ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা