সারাদেশ

কৃষকের ধান কেটে মারাই করে দিল স্বেচ্ছাসেবকলীগ

আল-মামুন, খাগড়াছড়ি : খাগড়াছড়ির ঠাকুরছড়া এলাকায় দরিদ্র দুই কৃষকের ৮০ শতক জমির ধান কেটে মারাই করে দিয়েছে জেলা স্বেচ্ছাসেবকলীগ। শুক্রবার (৩০ এপ্রিল) সকালে নেতাকর্মীদের নিয়ে জমিতে পাকা ধান কাটতে শুরু করে সংগঠনটি।

করোনায় শ্রমিক ও অর্থ সংকটের ফলে জমির পাকা ধান কাটতে পারছিল না সমারতন রোয়াজা ও মর্ম বিকাশ রোয়াজা হত দরিদ্র দুই কৃষক। খবর পেয়ে ধান কেটে তা মারাই করে দেওয়ার উদ্যোগ নেই খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতাকর্মরা।

খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবকলীগ (ভারপ্রাপ্ত) সভাপতি আবুল কাশেম এর নেতৃত্বে ধান কাটা কর্মসূচিতে অংশ নেয়, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, সহ-সভাপতি দীপায়ন রোয়াজা, খাগড়াছড়ি পৌর স্বোচ্ছসেবকলীগের আহবায়ক মো. তারেক আজিজ, ১নং খাগড়াছড়ি ইউনিয়ন সভাপতি প্রজ্জ্বল রোয়াজা, সাংগঠনিক সম্পাদক সুকান্ত ত্রিপুরাসহ নেতাকর্মীরা।

খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবকলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আবুল কাশেম বলেন, প্রধানমন্ত্রীর যে কোন নির্দেশনা বাস্তবায়নের স্বেচ্ছাসেবকলীগ সব সময় মাঠে আছে এবং আগামীতেও যে কোন কর্মসূচি বাস্তবায়নে স্বেচ্ছাসেবকলীগ প্রস্তুত রয়েছে বলে তিনি জানান।

সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম জানান, দরিদ্র দুই কৃষক অর্থের অভাবে ধান কাটতে পারছে না এমন খবর পেয়ে সংগঠনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়। খাগড়াছড়িতে প্রান্তিক ও দুস্থ কোন কৃষকদের ধান কাটতে না পারলে জানালেই স্বেচ্ছাসেবকলীগ স্ব-উদ্যোগে তাদের পাশে আছে দাঁড়াবে বলে তিনি জানান।

এ ধরনের কার্যক্রমে খুশি হত-দরিদ্র দুই কৃষক সমারতন রোয়াজা ও মর্ম বিকাশ রোয়াজা স্বেচ্ছাসেবকলীগের খাগড়াছড়ি জেলার নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা