সারাদেশ

সুনামগঞ্জে বজ্রপাতে দুই সহোদরের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাই উপজেলার মধুরাপুর গ্রামে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩ জন।

বুধবার (২৮ এপ্রিল) সকালে দিরাইয়ের ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফজলু ও ফখরুল। তারা আপন দুই ভাই। এছাড়াও শাবনুর, হাবিব ও লাদেন নামে আরও তিনজন আহত হয়েছেন। যাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে মাধুরাপুর হাওরে নিজের জমির পাকা ধান কাটছিলেন কৃষকরা। হটাৎ ঝড় শুরু হলে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আগেই বজ্রপাতে ফজলু ও ফখরুল নামে দুই ভাইয়ের মৃত্যু হয় এবং পাশে থাকা আরও তিনজন আহত হন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা