সারাদেশ

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ 

নিজস্ব প্রতিনিধি,গোপালগঞ্জ: গোপালগঞ্জে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় ২ ব্যক্তি নিহত ও ৫জন আহত হয়েছে। মঙ্গলবার( ২৭ মার্চ) দিবাগত রাতে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের সদর উপজেলার গোলাবাড়িয়া ও গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের টুঙ্গিপাড়া উপজেলার নিলফা মালেকের বাজার এলাকায় এ দুর্ঘটনা দুইটি ঘটে।

নিহতরা হলো গোপালগঞ্জ সদর উপজেলার কাটরবাড়ী গ্রামের মোস্তফা মুন্সির ছেলে হাসিবুর মুন্সি (৩৫) ও বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার গারফা গ্রামের মোখলেস শেখের ছেলে গোরাই শেখ (৪৫)।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মনিরুল ইসলাম জানান, একটি ভ্যানে করে জেলা সদর থেকে মাঝগাতির দিকে যাচ্ছিল শিশুসহ একই পরিবারের পাঁচজন।

এ সময় দ্রুতগামী একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিলে ভ্যান চালক হাসিবুরসহ ছয়জন আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার হাসিবুরকে মৃত ঘোষণা করেন। এতে শিশুসহ একই পরিবারের পাঁচজন আহত হন।

অপর দিকে গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বারেক জানান, মোল্লাহাট থেকে একটি ভ্যানে করে বোনের বাড়ী টুঙ্গিপাড়া উপজেলার সিঙ্গীপাড়া যাচ্ছিলেন গোরাই শেখ। এ সময় নিলফা মালেকের বাজারে আসলে সড়কের পাশে রাখা ধান বোঝাই ভ্যানে চাকা উঠিয়ে দেয় ভ্যান চালক। এতে গোরাই শেখ ভ্যান থেকে ছিটকে সড়কের উপর পড়লে পিছন দিক থেকে আসা একটি থ্রিহুইলার তাকে চাপা দিয়ে চলে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে গোপালগঞ্জ-২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার গোরাই শেখকে মৃত ঘোষণা করেন। পরে পরিবারের আবেদনের ভিত্তিতে রাতেই নিহতদের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা