সারাদেশ

বড় ভাবির বিরুদ্ধে দুদকে মামলা

নিজস্ব প্রতিবেদক, নড়াইল: সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নড়াইল সদর হাসপাতালের হিসাবরক্ষক ও এক সময়ের বিএনপির প্রভবশালী নারী নেত্রী জাহান আরা খানম লাকি ওরফে বড় ভাবির বিরুদ্ধে দুদক নিয়মিত মামলা দায়ের করেছে।

শনিবার (২৪ এপ্রিল) দুপুরে সিনিয়র স্পেশাল জজ আদালত নড়াইলের দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় যশোর (নড়াইল) এর সহকারী পরিচালক মাহফুজ ইকবাল বাদী হয়ে এ মামলা দায়ের করেন। দুদক তদন্ত নং-১/২০২১।

দুদক সূত্রে জানা গেছে, বিগত জুলাই ২০১৯ হতে ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত ৪৮ লক্ষ ১৭ হাজার ৯১২টাকা আত্মসাৎ করেছেন মর্মে নড়াইল সদর থানার একটি সাধারণ ডাইরি দুদকে প্রেরণ করা হয়। মামলা নং-৬৫৩, তারিখ: ১৪ এপ্রিল ২০২১ এর তথ্য মোতাবেক নড়াইল সদর হাসপাতালের হিসাবরক্ষক জাহান আরা খানম (৫৩) এর বিরুদ্ধে দণ্ড বিধি ৪০৯, ৪৬৭, ৪৬৮, ৪৭১ এবং ১৯৪৭ সালের দর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় একটি নিয়মিত মামলা দুদকের সহকারী পরিচালক মাহফুজ ইকবাল সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলাটি দায়ের করেছেন।

এর আগে এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে ৩৪টি জাল চালানে ৪৮ লাখ ১৭ হাজার ৯১২ টাকা আত্মসাৎ এর অস্তিত্ব প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় সদর হাসপাতালের হিসাবরক্ষক জাহান আরা খানম লাকিকে দায়ী করা হয়।

অভিযোগ রয়েছে, বিএনপিসহ চারদলীয় জোট সরকারের সময়ে জাহান আরা খানম লাকির নির্দেশে হাসপাতালের টেন্ডার, ডাক্তারি সার্টিফিকেট, অভ্যন্তরীণ বদলিসহ সব কিছুই চলত। ডাক্তার-কর্মচারিরা ছিলো উপেক্ষিত। সুচতুর এই বিএনপি নেত্রী আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর রং পরিবর্তন করে সরকারি দলীয় স্থানীয়দের ম্যানেজ করেই আছেন বহাল তবিয়তে। নড়াইলের সকলের কাছে তিনি বড় ভাবি নামেও পরিচিত।

জাহানারা খানম লাকি শহরের আলাদাতপুর এলাকার জেলা বিএনপির বর্তমান সিনিয়র সহ-সভাপতি ও সাবেক মেয়র জুলফিকার আলী মন্ডল ওরফে বড় ভায়ের স্ত্রী।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জাহান আরা খানম লাকির বিরুদ্ধে ২০১৯ সালের ১৮ জুলাই থেকে ২০২১ সালের মার্চ মাস পর্যন্তু হাসপাতালের রোগীদের কাছ থেকে ৯টি বিষয়ের ওপর ইউজার ফি গ্রহণ করেন। ২১ মাসের ৭০ লাখ টাকা সোনালী ব্যাংকে জমা না দেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি তদন্তের জন্য সদর হাসপাতালের ৫ চিকিৎসককে সদস্য করে গত ৭ এপ্রিল একটি তদন্ত কমিটি গঠিত হয়। পরে তদন্ত কমিটির প্রতিবেদনে ৪৮ লাখ ১৭ হাজার ৯১২টাকা আত্মসাৎ এর ঘটনা ঘটেছে বলে জানানো হয়। এ প্রতিবেদনের প্রেক্ষিতে সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. আব্দুস শাকুর হিসাবরক্ষকের বিরুদ্ধে জাল-জালিয়াতির মাধ্যমে অর্থ-আত্মসাৎ এর অভিযোগ এনে গত ১৪ এপ্রিল নড়াইল সদর থানায় একটি জিডি করেন। বিষয়টি জিডি হিসাবে গ্রহণ করে দুদকে প্রেরণ করা হয়।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় যশোর (নড়াইল) এর উপ-পরিচালক নাজমুচ্ছায়াদাত মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

দর্শক হৃদয়ে আজও উত্তম কুমার

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, ‘মহানায়ক’ নামে খ্যাত উত্তম ক...

পরবর্তী রাষ্ট্রপতি নির্ধারণ হবে দলের স্থায়ী কমিটিতে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

ককরোচ জনতা পার্টির (সিপেজি) আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্...

ঢাকায় গ্যাস সংকট সিএনজি ফিলিং স্টেশনে

রাজধানীর প্রায় সকল সিএনজি ফিলিং স্টেশনে চরম ভোগান্তিতে পড়েছেন চালকরা তীব্র গ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা