সারাদেশ

হাট বসানোর দায়ে ইজারাদারকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক,ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের খোঁচাবাড়ির পশুর হাট নিষিদ্ধ করার পরও নিষেধাজ্ঞা অমান্য করে হাট বসানোর দায়ে ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন উপরোক্ত দণ্ডে দণ্ডিত করেন। এরপূর্বে গত সপ্তাহে প্রশাসন আরও ২ বার অভিযান চালিয়ে পশুরহাট বন্ধ করে দেয় এবং ইজারাদারকে জরিমানা করেন।

ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন অবস্থিত খোঁচাবাড়ি হাট। সাপ্তাহিক এ পশুর হাটে ব্যাপক সংখ্যক ক্রেতা বিক্রেতার সমাগম হলেও ২/১ জন ব্যতিত বেশিরভাগ ক্রেতা বিক্রেতাকে মাস্ক ছাড়াই কেনা বেচা করতে দেখা যায়।সেখানে হাজার ব্যবসায়ীর মাঝে সামাজিক দূরত্ব বলতে কোন কিছুর বালাই থাকে না। গাদাগাদি করে লোকজন চলাচল করে যার ফলে করোনার সংক্রমণ ঝুঁকি বেশি থাকে ।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা