সারাদেশ

কমলগঞ্জে করোনার ভ্যাকসিন সংকট

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার ভ্যাকসিন সংকট দেখা দিয়েছে। এতে করে দ্বিতীয় ডোজ টিকা নিতে আসা লোকজন টিকা না দিয়েই ফিরে যান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান,সর্বশেষ হাসপাতালে রক্ষিত ২৪টি ভায়াল টিকা দ্রুত শেষ হওয়ায় এ সংকট দেখা দিয়েছে ।

শনিবার (২৪ এপ্রিল) দুপুরে থেকে এ সংকট দেখা দেয়।

জানা যায়, কমলগঞ্জ উপজেলায় করোনার টিকার প্রথম ডোজ নিয়েছিলেন ৭,৭২৪ জন। এতে ৭৭২টি ভায়াল ব্যবহার করা হয়। প্রথম টিকা গ্রহনকারীরারা দ্বিতীয় ডোজ টিকা নিতে প্রতিদিন ভিড় করছেন হাসপাতালে। ৮ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত ৩,৫৫৯ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। এখনো বাকী ৩,২০০জন।

কিন্তু শনিবার দুপুর ১২টায় টিকা সংকটের কারণে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা দেয়া বন্ধ করে দেয়। দুপুরের পর অনেকেই ভিড় করে হাসপাতালে। কিন্তু টিকা না দিয়ে তাদেরকে ফিরিয়ে দেন হাসপাতাল কর্তৃপক্ষ। এতে করে লকডাউনের মধ্যে দূর-দূরান্ত থেকে আসার লোকজন টিকা না দিয়ে চলে যেতে হয়। রোববার পাওয়া যাবে কিনা তাও নিশ্চিত করে বলতে পাচ্ছেন না কেউ।

ভুক্তভোগী অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, এত কষ্ট করে দূর-দূরান্ত থেকে লকডাউনের মধ্যে আসলাম। কিন্তু টিকা পেলাম না। হাসপাতাল র্কতৃপক্ষ আগেই ভ্যাকসিন নিয়ে সংগ্রহ করা উচিত ছিল।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এম, মাহবুবুল আলম ভূঁঞা জানান, দ্বিতীয় ডোজ টিকা নিতে প্রচুর মানুষ ভিড় দ্রুত করোনা ভ্যাকসিন চলে আসবে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা